ওসমান হাদিকে হত্যাচেষ্টা: বাইকের মালিক রিমান্ডে, হামলাকারী শনাক্তে নতুন চাঞ্চল্যকর তথ্য

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: বাইকের মালিক রিমান্ডে, হামলাকারী শনাক্তে নতুন চাঞ্চল্যকর তথ্য

ঢাকা,১৪ ডিসেম্বর : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে আদালত। একই সঙ্গে হামলাকারী ও মোটরসাইকেল চালককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তিনজন সন্দেহভাজনকে র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তদন্তে হামলায় ব্যবহৃত হোন্ডা মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানের নাম উঠে আসে। শনিবার রাতে তাকে মোহাম্মদপুর থেকে আটক করে র‌্যাব। রোববার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে হান্নান দাবি করেছেন, তিনি আগেই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন।

এদিকে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট দাবি করেছে, হামলাকারীর চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির মিল পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এই দাবি করা হয়। 

হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।