লন্ডনে ১১ অক্টোবর কেন্দ্রীয় সম্মেলন ও ‘সিলেটি উৎসব

ওয়েস্ট মিডল্যান্ডসে গ্রেটার সিলেট কমিউনিটির নতুন কমিটি

ওয়েস্ট মিডল্যান্ডসে গ্রেটার সিলেট কমিউনিটির নতুন কমিটি

কমিউনিটি ডেস্ক, ১৮ আগস্ট: যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক কল্যাণে কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বার্মিংহামে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর এবং ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর করা হয়। জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়া।

মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব এবং ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব করা হয়েছে। রফিকুর রহমান রফু অর্থ সচিব এবং রুহুল আহমদ লিটন সহকারী অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর নতুন কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত প্রতিনিধিরা করতালির মাধ্যমে তা অনুমোদন করেন।

নতুন কমিটির নেতারা জানান, সিলেটবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তারা ওয়েস্ট মিডল্যান্ডসে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে চান। সিলেটিদের অধিকার, পারস্পরিক ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে তারা অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’-এর তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য এট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর সম্মেলন সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সিলেটিদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ওয়েস্ট মিডল্যান্ডসে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।