নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী
আজ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন
লন্ডন, ২৫ জানুয়ারি ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সভা–২০২৬ ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সভা শুরু হবে দুপুর ১২টায় এবং চলবে বেলা ২টা পর্যন্ত। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল সদস্যকে সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে ইম্প্রেশন ইভেন্ট হলে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
সভা শেষে ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাঈম–সালেহ–হান্নান ও তারেক–আকরাম–শাহনাজ—এই দুই অ্যালায়েন্সের পক্ষে লড়ছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহাদ চৌধুরী বাবু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা স্বাধীনভাবে ও ইচ্ছেমতো ভোট দিতে পারবেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
তারেক–আকরাম–শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন— সভাপতি পদে তারেক চৌধুরী, সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সহসভাপতি রেজাউল করিম মৃধা, সেক্রেটারি মো. আকরামুল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির হোসেন কয়েস, ট্রেজারার শাহনাজ সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মো. ইব্রাহিম খলিল, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন। ইসি সদস্য পদে রয়েছেন সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ সাজু আহম্মেদ ও মোহাম্মদ আবু তালেব।
সাঈম–সালেহ–হান্নান পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন— সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহসভাপতি মো. সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার মো. আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আফজাল হোসাইন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি মো. আব্দুস সাত্তার মিশু এবং ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি ড. আনিসুর রহমান। ইসি সদস্য পদে রয়েছেন মো. সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান ও ফজলে রহমান পিনাক।
একই দিন বিকেল ৬টা থেকে শুরু হবে লাইফ মেম্বার্স রিসেপশন, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। এতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম, নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং আপসানা বেগম এমপি উপস্থিত থাকবেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সকলের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।