মৃত্যু হাতে নিয়েও কত কুভাবনা ইসরাইলি জনগনের মাঝে!
বিচিত্র খবর ডেস্ক:, ২৮ মার্চ:
ইসরায়েল-ইরান সংঘর্ষের মধ্যে, সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত বাঁচার তাগিদে সাইরেনের শব্দে আশ্রয়কেন্দ্রে ছুটে চলেন, তখন কিছু ইসরায়েলি নাগরিকের আচরণ চরম অবাক করা। দেশের চ্যানেল-১৩ জানিয়েছে, তারা রেস্তোরাঁয় খাবার খেয়ে পরবর্তী সতর্কতা সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন শুনলেই তারা আশ্রয়কেন্দ্রে ছুটে যান এবং বিল দিতে ভুলো, চলে আসেন – এটাই তাদের ‘কৌশল’।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলার পর থেকে ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। সতর্কতামূলক সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয় নেওয়ার মধ্যে, কিছু নাগরিকের সুবিধাবাদী মনোভাব পরিষ্কার হয়ে উঠে। তারা বিপদের মুহূর্তকেও নিজের স্বার্থে ব্যবহার করছেন, যা রেস্তোরাঁ ও দোকানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।
চ্যানেল-১৩ের রিপোর্ট অনুযায়ী, এই ধরণের আচরণ দিনের পর দিন বেড়ে চলেছে। যুদ্ধের বাস্তবতা, জীবন বিপদের আভাস, অথচ কিছু মানুষের মনোবৃত্তি এখনও কেবল নিজের সুবিধার দিকে সীমাবদ্ধ—এটাই সবচেয়ে চিন্তার বিষয়।
এ ঘটনায় বোঝা যায়, মৃত্যু হাতে নিয়েও কুভাবনা কতটা গভীরভাবে কিছু ইসরায়েলি নাগরিকের মধ্যে রইল।