মধ্যপ্রাচ্যে রোজা শুরু ২৩ বাংলাদেশে ২৪ মার্চ

মধ্যপ্রাচ্যে রোজা শুরু ২৩ বাংলাদেশে ২৪ মার্চ

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২২ মার্চ (বুধবার) মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে রোজা।

বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার-আইএসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, চলতি বছর যদি ২৯টি রোজা হয়, সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর উপমহাদেশে ঈদ হবে ২২ এপ্রিল।