সিলেটে নিরাপদ ইফতার ও জনস্বাস্থ্য শীর্ষ সেমিনার অনুষ্ঠিত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেট কার্যালয়ের আয়োজনে “নিরাপদ ইফতার ও জনস্বাস্থ্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর একটি অভিজান হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা ইফতারে যে খাবার গ্রহন করা হয় তা কতোটা নিরাপদ, জনস্বাস্থ্য কতোটা ঝুকি তৈরি হচ্ছে এর নানান দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব, আব্দুন নাসের খান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এ.এইচ.এম এনায়েত হোসেন।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছা দূত ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিপিএম ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সেমিনারে ইফতার আয়োজনে খাবারের মান ও স্বাস্থ্য ঝুকি বিষয়ে জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহবান জানান।

ট্রান্সফ্যাটযুক্ত খাবার বর্জন এবং স্বাস্থ ঝুকি তৈরি করে এমন খাবার ইফতারির আইটেমে না রাখার কথা তুলে ধরেন।
সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।