খালেদা জিয়ার বিদেশ যাত্রা দেরিতে, মেডিকেল বোর্ড সতর্ক
ঢাকা, ৬ ডিসেম্বর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে বিদেশে নেওয়ার

সিদ্ধান্ত দেরিতে আসছে। শনিবার (৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিদেশ যাত্রার জন্য শারীরিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষা চলছে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, পরিবারের সদস্য ও ডা. জুবাইদা রহমান নিয়মিত বোর্ড বৈঠকে অংশ নিয়ে চিকিৎসা সমন্বয় করছেন। বিভ্রান্তিকর গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, কাতারের রয়েল এয়ার অ্যাম্বুল্যান্স মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে ঢাকায় পৌঁছাবে এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন।
খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে ক্রিটিকাল কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।