হজ ২০২৬–এ ফটোগ্রাফি নিষেধাজ্ঞার খবর গুজব: নিশ্চিত করল সৌদি কর্তৃপক্ষ
হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সরকারি কোনো দপ্তর এমন ঘোষণা দেয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অফিসিয়াল সূত্র ও ফ্যাক্ট–চেকিং সংস্থাগুলো।
সাম্প্রতিক সপ্তাহে কিছু অনলাইন অ্যাকাউন্ট দাবি করেছিল যে ভিড় নিয়ন্ত্রণে হজ মৌসুমে সব ধরনের ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ হবে। তবে হজ ও ওমরা মন্ত্রণালয় জানান, কোনো নতুন নীতিমালা জারি হয়নি, আগের নিয়মই বহাল আছে।
কর্তৃপক্ষ হাজিদের সতর্ক করে বলেছে—ভুল তথ্য ছড়ায় বলে শুধু সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যেই বিশ্বাস করতে হবে।