পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি প্রার্থী হাবিব ও শিমুল বিশ্বাস আহত

ঢাকা, ১০ ডিসেম্বর: পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়ার ঘাটপাড়ায় তাদের বহনকারী প্রাইভেটকারকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুই প্রার্থীর পাশাপাশি চালক ও শিমুল বিশ্বাসের পিএস গুরুতর আহত হন।
পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।