আফটার-স্কুল ক্লাব শিক্ষা সেশন সমাপনী ১২ ডিসেম্বর

আফটার-স্কুল ক্লাব শিক্ষা সেশন সমাপনী ১২ ডিসেম্বর

কমিউনিটি ডেস্ক, ১১ ডিসেম্বর: লন্ডন বাংলা প্রেস ক্লাব, ইস্ট হ্যান্ডস চ্যারিটি এবং বিবিসি চিলড্রেন ইন নিড যৌথভাবে পরিচালিত আট মাসব্যাপী আফটার-স্কুল ক্লাব শিক্ষা সেশনের সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত লন্ডন বাংলা প্রেস ক্লাব হল-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত থাকবেন।

অংশগ্রহণকারীদের জন্য স্ন্যাকসের ব্যবস্থা থাকবে। সংগঠনের সেক্রেটারি সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।