২ বছরের শিশুর কানের লতি ছিঁড়ে সোনার দুল ছিনতাই!
কক্সবাজার প্রতিনিধি, ১১ ডিসেম্বর : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক দুই বছরের শিশু স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে শিশুটি ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল পৌন পাঁচটার দিকে উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২১ ব্লক সংলগ্ন সড়কে। গুরুতর আহত শিশু হলো আব্দুল হাফেজের মেয়ে উনায়সা বিবি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিশু রাস্তার পাশে খেলছিল। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার কানে থাকা ২ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে Friendship হাসপাতাল এ ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ মুঠোফোন রিসিভ না করার কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, অজ্ঞাত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।
স্থানীয় রোহিঙ্গারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।