সিলেট সংবাদ

দেশের চা-বাগানের বড় অংশই বড় ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে

দেশের চা-বাগানের বড় অংশই বড় ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে

সিলেট প্রতিনিধি : বাংলাদেশের চা শিল্পের বড় একটি অংশ এখন দেশীয় বড় ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠানের মালিকানায়। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের সাত জেলায় নিবন্ধিত ১৬৭টি চা-বাগান প্রায় ২ লাখ ৭৯ হাজার ৫০৬ একর জমিতে বিস্তৃত। এসব বাগানের সবচেয়ে বড় ঘনত্ব সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে।

তিন জেলায় মিলিয়ে চা-বাগান রয়েছে ১৩৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি বাগান ও চা-আবাদি জমি রয়েছে মৌলভীবাজারে। বৃহৎ এই চা-বাগানগুলোর মালিকানায় রয়েছে এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস, ডানকান ব্রাদার্স, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস, এমএম ইস্পাহানী, ন্যাশনাল টি কোম্পানি, কেদারপুর টি কোম্পানি, আকিজ গ্রুপ, সিটি গ্রুপ, এইচআরসি গ্রুপ, প্যারাগন এগ্রোসহ একাধিক শিল্পগোষ্ঠী ও বেসরকারি প্রতিষ্ঠান।

চা বোর্ডের পুরোনো পরিসংখ্যানেও দেখা যায়, ১৬৭টি বাগানকে কেন্দ্র করে দেশের চা উৎপাদনের বড় অংশ আসে বৃহৎ বাগানগুলো থেকে। ২০২১ সালের হিসাব অনুযায়ী, ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগান, এমএম ইস্পাহানির চারটি, ডিউন্ডি টি কোম্পানির চারটি, এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডসের আটটি এবং কেদারপুর টি কোম্পানির চারটি বাগান উল্লেখযোগ্য পরিমাণ চা উৎপাদনে অবদান রাখে।

কোন ব্যবসায়ী গোষ্ঠীর কত বাগান

চা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের বড় ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও চা-বাগান পরিচালনা করছে। কার মালিকানায় কোন বাগান—তা পাঠকদের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো।

এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড — ফুলবাড়ী, নূরজাহান, আমিনাবাদ, চান্দবাগ, হাবিবনগর, খান চা, আফিফানগর ও লালাখাল চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সাফওয়ান চৌধুরী)

দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড — ডিনেস্টন, বালিশিরা, রাজঘাট, আমরাইল, ভাড়াউড়া, রশিদপুর ও দারাগাঁও চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আহমেদ কামরুল ইসলাম চৌধুরী)

এইচআরসি গ্রুপ — ক্লিভডন ও দিলদারপুর চা বাগান। (চেয়ারম্যান: সাঈদ হোসেন চৌধুরী)

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড — পাত্রখোলা, কুরমা, চাম্পারাই, মদনমোহনপুর, মাধবপুর, জগদীশপুর, তেলিয়াপাড়া, চণ্ডীছেঁড়া, লাক্কাতুরা, পারকুল, প্রেমনগর ও বিজয়া চা বাগান।

রেমা টি কোম্পানি লিমিটেড — রেমা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মো. মনজুরুর রহমান)

এমএম ইস্পাহানী লিমিটেড — গাজীপুর, জেরিন ও মির্জাপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মির্জা সালমান ইস্পাহানী)

কেদারপুর টি কোম্পানি লিমিটেড — ঝিমাই, মধুপুর, দিনারপুর ও সাতগাঁও চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: লায়লা রহমান কবীর)

আকিজ গ্রুপ — বাহাদুরপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: শেখ বশির উদ্দিন)

ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড — আমু, চাঁদপুর, লস্করপুর, চাকলাপুঞ্জি, আলীনগর, মাঝদিহি, লংলা, হিঙ্গাজিয়া, চাতলাপুর, করিমপুর, শমসেরনগর, রাজকী, সিলোয়া, ইটা, নলুয়া ও পাল্লাকান্দি চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ইমরান আহমেদ)

মাথিউড়া টি কোম্পানি লিমিটেড — মাথিউড়া ও মমিনছড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সামছ উদ্দীন খান)

রহমান টি কোম্পানি লিমিটেড — পাল্লাথল চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রিয়াজুর রহমান)

ডিউন্ডি টি কোম্পানি লিমিটেড — ডিউন্ডি, মিরতিংগা, লালচান্দ ও নয়াপাড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ওয়াহিদুল হক)

পলিমার এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড — উত্তরবাগ ইন্দুনগর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মো. সরোয়ার কামাল)

সুরমা টি এস্টেট — সুরমা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আজগর করিম)

গ্রিনভ্যালি — বৃন্দাবন চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: হাফিজ আহমেদ মজুমদার)

দ্য নিউ সিলেট টি এস্টেট লিমিটেড — বুরজান ও ফুলতলা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রফিকুল হক)

সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড — সাগরনাল ও নাহার চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ফজলুর রহমান)

ইমাম টি এস্টেট লিমিটেড — ইমাম ও বাওয়ানী চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: জি কে মাহবুব হায়দার চৌধুরী ও মাসুদ চৌধুরী)

কাপনা টি কোম্পানি লিমিটেড — কাপনা পাহাড় চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: কামরান তানভীরুর রহমান)

প্লান্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড — আতিয়াবাগ, সোনারুপা ও ধামাই চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রায়হান হাসান আলী)

আমতলী প্লান্টেশন লিমিটেড — আমতলী চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সারেহা ইসলাম চৌধুরী)

পূর্বাপাহাড় টি কোম্পানি লিমিটেড — রেহানা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: শফিকুল বারী)

ম্যাকসন ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড — হাফিজ ও আয়েশাবাগ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আব্দুল মালিক হুমায়ুন)

মণিপুর টি কোম্পানি লিমিটেড — মেরিনা, সাইফ ও মণিপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মো. সাইফুর রহমান)

নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড — খাদিম ও জঙ্গলবাড়ি চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আফজাল রশিদ চৌধুরী)

বালিশিরা হিল টি কোম্পানি লিমিটেড — কুমাশাইল, এমআর খান ও নন্দরানী চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সাইরুল ইসলাম চৌধুরী)

ক্লোনাল চা বাগান — ক্লোনাল চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সৈয়দ মো. মনসুরুল হক)

রোজ টি কোম্পানি লিমিটেড — রাঙ্গিছড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: বুশরা ইসলাম)

হামিদিয়া টি কোম্পানি লিমিটেড — হামিদিয়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: কাজি আলীউর রহমান)

শাহবাজপুর টি কোম্পানি লিমিটেড — শাহবাজপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সামিউল এস চৌধুরী)

হামদর্দ টি কোম্পানি লিমিটেড — রশিদাবাদ, সিরাজনগর ও দিলকুশা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ফারুক রশিদ চৌধুরী)

প্যারাগন এগ্রো লিমিটেড — হাজীনগর, রহমানিয়া, ফতেহবাগ ও ববান চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মো. মশিউর রহমান)

রাজনগর টি কোম্পানি লিমিটেড — মালনিছড়া, রাজনগর ও দলই চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রাগীব আলী)

এস আহমেদ কোম্পানি লিমিটেড — অহিদাবাদ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: নাছির উদ্দিন আহমেদ)

মেসার্স দ্য স্টার টি কোম্পানি লিমিটেড — স্টার চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ডা. পংকজ কুমার গুপ্ত)

বাংলাদেশ চা বোর্ড — দেওরাছড়া, নিউসমনবাগ, পাথারিয়া, বিটিআরআই ও কাশিপুর চা বাগান। (দায়িত্বে: বাংলাদেশ চা বোর্ডের সচিব)

হোসেনাবাদ টি কোম্পানি লিমিটেড — হোসেনাবাদ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রাফাত নেওয়াজ)

শ্রীগোবিন্দপুর চা বাগান — শ্রীগোবিন্দপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মহসিন মিয়া)

রত্না চা বাগান — রত্না চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: রেজাউল হাসনাত)

ছোটলেখা চা বাগান — ছোটলেখা চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আলহাজ সিরাজুল ইসলাম)

ইসলামাবাদ চা বাগান — ইসলামাবাদ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সাদেকুল ইসলাম)

মৌলভী চা বাগান — মৌলভী চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: আজম মঈন)

আল্লাদাদ চা বাগান — আল্লাদাদ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: শাহনাজ চৌধুরী)

রুরহাননগর চা বাগান — রুরহাননগর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সৈয়দ মহিউদ্দিন হোসাইন)

আজগরাবাদ চা বাগান — আজগরাবাদ চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সাহেবজাদি নাসরিন খান)

মুরইছড়া চা বাগান — মুরইছড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: নওয়াব আলী আনোয়ার খান)

শফিনগর চা বাগান — শফিনগর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: শাহনুর আহমেদ)

শ্রীপুর চা বাগান — শ্রীপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: ইমরান আহমেদ চৌধুরী)

বৈকণ্ঠপুর চা বাগান — বৈকণ্ঠপুর চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: বিডি মুখার্জি)

এপোলো মাল্টিপারপাস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড — ফতেহপুর চা বাগান। (স্বত্বাধিকারী: ড. শামসুল হক ভুঁইয়া)

ডালুছেড়া চা বাগান — ডালুছেড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: জে এন দেব চৌধুরী)

মো. আলী বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড — আলীবাহার চা বাগান। (ব্যবস্থাপক: এসএম ছিদ্দিক আলী)

লোভাছড়া টি কোম্পানি লিমিটেড — লোভাছড়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: জেমস লিও ফারগুসন)

ডালিয়া চা বাগান — ডালিয়া চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মনোহর আলী গং)

জাফলং টি কোম্পানি লিমিটেড — জাফলং চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: সালমান ওবায়দুল করিম)

মেঘালয় চা বাগান — মেঘালয় চা বাগান। (ব্যবস্থাপনা পরিচালক: মো. ইকবাল হোসাইন)

চা-বাগানের এই মালিকানা তালিকা থেকে দেখা যায়, দেশের চা শিল্পে একদিকে যেমন বড় ব্যবসায়ী ও করপোরেট প্রতিষ্ঠান রয়েছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন বাগানও রয়েছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগানগুলো এ শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।

চায়ের কাপের পেছনে থাকা এই বিশাল জমি, বাগান, প্রতিষ্ঠান ও মালিকানার কাঠামো সম্পর্কে সাধারণ পাঠকের কাছে তথ্য পৌঁছে দেওয়াই এই তালিকার মূল উদ্দেশ্য।