কমিউনিটি সংবাদ

হৃদয়ে শ্রীমঙ্গল এর নতুন নেতৃত্বে কায়েস আজিজ ও আব্দুল্লাহ আল মামুন টিটু

হৃদয়ে শ্রীমঙ্গল এর নতুন নেতৃত্বে কায়েস আজিজ ও আব্দুল্লাহ আল মামুন টিটু

কমিউনিটি ডেস্ক, ১৯ আগস্ট:

যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের নির্বাহী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিনব্যাপী সাধারণ সভায় সংগঠনের গত বছরের কার্যক্রম পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি। সংগঠনের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ তুলে ধরেন ট্রেজারার। সদস্যদের ব্যাপক অংশগ্রহণে সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।

সভায় প্রথমার্ধের শেষে সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মাধ্যমে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। এরপর সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদজহির উদ্দীন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে উপস্থিত সদস্যদের সামনে নতুন কমিটির একটি খসড়া প্রস্তাব করেন। পরে হাউজে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এর মধ্য দিয়ে ২০২৬-২০২৮ সেশনের জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কায়েস আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন টিটু। ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন হাজিম উদ্দীন

নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি শ্রীমঙ্গলবাসীর কল্যাণ ও স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে।

২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটি

সভাপতি — কায়েস আজিজ
সাধারণ সম্পাদক — আব্দুল্লাহ আল মামুন টিটু
ট্রেজারার — হাজিম উদ্দীন

সহ সভাপতি — এমদাদুল হক জুনেদ, জাহিদুর রহমান চৌধুরী

যুগ্ম সাধারণ সম্পাদক — হাজী রকিব রহমান মিজান, আবদুল্লাহ আল মাহবুব তিতাশ

যুগ্ম ট্রেজারার — শাহ মঞ্জুর হোসেন চৌধুরী

সাংগঠনিক সম্পাদক — দেলোয়ার মামুন, এম ইলিয়াছুর রহমান পাপ্পু

ত্রান সম্পাদক — তুফাজ্জল হক মুর্শেদ

মহিলা বিষয়ক সম্পাদক — শেখ জেসমিন নাহার জাহিদ

প্রচার ও প্রকাশনা সম্পাদক — মাহবুবুর রশিদ শিপু, পারভেজ খান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক — শাকির আহমেদ

সভাপতিমন্ডলীর সদস্য — হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু, আব্দুর রকিব রাজু

কার্যনির্বাহী সদস্য — হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর, মানসেল আহমেদ মনসুর