ভারতের সব ধরনের ভিসা বাংলাদেশে পুনরায় চালু হচ্ছে
কোলকাতা প্রতিনিধি,২২ ফেব্রুয়ারি: বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ১৭ মাস ধরে টানাপড়েনের মধ্যে ছিল। তবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা করা হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের কনস্যুলার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, খুব শীঘ্রই পর্যটকসহ সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করা হবে। তিনি বলেন, ‘‘দু’দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ওপর প্রতিষ্ঠিত।’’
হাসিনা সরকারের পদত্যাগের পর ভারতের সব ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ধাপে ধাপে কিছু পরিষেবা চালু হলেও সকল ভিসা দেওয়া হচ্ছিল না। এখন নতুন সরকারের সময় পরিস্থিতি বদলানোর সম্ভাবনা তৈরি হয়েছে।