লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিজয় দিবস আলোচনা ও আবৃত্তি সন্ধ্যা ২৮ ডিসেম্বর

লন্ডন বাংলা প্রেস ক্লাবে বিজয় দিবস আলোচনা ও আবৃত্তি সন্ধ্যা ২৮ ডিসেম্বর

কমিউনিটি ডেস্ক, ২২ ডিসেম্বর: : লন্ডন বাংলা প্রেস ক্লাব মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি ‘বিজয়ের ৫৪ বছর পর: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক বিষয়কে কেন্দ্র করে অনুষ্টিত হবে।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সংবাদিক মাসুদ হাসান খান (সাবেক বিবিসি বাংলা) এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক ফেরদৌসি রহমান

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫.৩০টায় লন্ডন বাংলা প্রেস ক্লাব হল-এ। ক্লাবের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে  এতে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

লন্ডনে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বিজয় দিবস উদযাপনের এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।