২০২৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পেলেন যাঁরা

২০২৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পেলেন যাঁরা

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫: বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারের তালিকায় ভাষা গবেষণা, বিজ্ঞান, কবিতা, নাট্যকলা ও কথাসাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৯ জন লেখক ও গবেষকের নাম প্রকাশ করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

  • অধ্যাপক মনসুর মুসা — মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, ভাষাভিত্তিক গবেষণার জন্য, অর্থমূল্য এক লাখ টাকা।

  • খসরু চৌধুরী — মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার, প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায়, অর্থমূল্য এক লাখ টাকা।

  • সানাউল হক খান — মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য, অর্থমূল্য এক লাখ টাকা।

  • হাফিজ রশিদ খান — সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার জন্য, অর্থমূল্য এক লাখ টাকা।

  • তারিক আনাম খান — অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার, অভিনয় ও নাট্য-নির্দেশনায়, অর্থমূল্য এক লাখ টাকা।

  • শিবব্রত বর্মন — আবু রুশ্‌দ সাহিত্য পুরস্কার, অনুবাদ-সাহিত্যে বিশেষ অবদানের জন্য, অর্থমূল্য এক লাখ টাকা।

  • সফিক ইসলাম — হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার, গণিতকে সহজবোধ্যভাবে উপস্থাপনের জন্য, অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

  • সুব্রত বড়ুয়া — রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার, কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য, অর্থমূল্য দুই লাখ টাকা।

  • আনিসুর রহমান — রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার, ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য, অর্থমূল্য এক লাখ টাকা।

পুরস্কৃতদের ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।