জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক অভিযোগ: ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা?
লন্ডন, ৩১ মার্চ ২০২৬ : জাতিসংঘের এক উচ্চপদস্থ কূটনীতিক দায়িত্ব থেকে পদত্যাগ করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা চলছে। এই পদত্যাগ ও অভিযোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
ডিপ্লোম্যাট মোহাম্মদ সাফা পদত্যাগপত্রে লিখেছেন, তিনি এমন একটি গোপন নীতিগত বিষয়ে মুখ বন্ধ রাখতে আর থাকতে পারছেন না। তার মতে, কিছু সিনিয়র কূটনীতিক সংস্থাকে ক্ষমতাধর লবি বা স্বার্থের পেছনে বেঁধে রেখেছেন, যা সংঘাতকে মানবাধিকারের বিপক্ষে পরিচালনা করতে পারে।
সাফা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা জনজীবন ও আন্তর্জাতিক নীতিমালার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। তিনি বলেন, এটি শুধুমাত্র ইরান নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলবে। মোহাম্মদ সাফা ২০১৩ সাল থেকে পিভিএ’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইসিওএসওসি) বিশেষ পরামর্শদায়ক মর্যাদাপ্রাপ্ত। ২০১৬ সালে তিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত হন এবং এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মহাসচিব ও মানবাধিকার পরিষদের প্রেসিডেন্টদের অধীনে কাজ করেছেন।
মোহাম্মদ সাফার পোস্টটি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:
বিশ্লেষকরা মনে করছেন, কূটনীতিকের পদত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা। এটি ইঙ্গিত দেয় যে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পারমাণবিক ব্যবহার নিয়ে গুরুতর মতভেদ এবং পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এটি বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার ওপর একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই উত্তেজনা তীব্র, এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। পদত্যাগের এই ঘটনা আরও সতর্ক করে দেয় যে, কূটনৈতিক ব্যবস্থার মধ্যে অবহেলা বা স্বার্থপরতা অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।