গ্রামীণফােনের নেটওয়ার্ক সমস্যা, বিড়ম্বনায় গ্রাহকরা
সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের দুইটি জায়গা এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নের কাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
দেশের তিন জায়গায় গ্রামীণ অপটিকাল ফাইবার নষ্ট হয়েছে। সেই স্থানগুলো হলো গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে ঢাকার লোটাস কামাল ভবনের মধ্যে থাকা সংযোকারী তার, সিরাজগঞ্জ শহর ও টাঙ্গাইল শহরের রেলওয়ে এবং টাঙ্গাইলের তার।
এদিকে নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণ ফোন। সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’