বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিক কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা বেগমম রেনু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগ থেকে ১০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন এবং বানিজ্য বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় অংশ নিবে।