সিলেটের প্রবীণ আলেম আব্দুল হালিম আর নেই
সিলেট নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িক্ব পালন করা বিশিষ্ট আলেম মাওলানা হযরত মাওলানা আব্দুল হালিম আর নেই।
মাওলানা আব্দুল হালিম দীর্ঘ ১২ বছর শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রিন্সিপাল এর দায়িত্বে ছিলেন এছাড়া শাহপরান জা্মেয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ,সিলেট তাহফীযুল কুরআন শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান , শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক প্রধান ইমাম ও খতীব, ওলামা মাশায়েখ পরিষদ সিলেটের সভাপতি, বিশিষ্ট হাফেযে কুরআন, খ্যাতিমান ক্বারী ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হালিম এর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।