সর্বশেষ তথ্য : বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি
ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হলো খালেদা জিয়াকে

ঢাকা প্রতিনিধি, ১২ ডিসেম্বর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দিতে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার।
ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া সর্বোচ্চ সংকটাপন্ন অবস্থায়ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সাড়া দিচ্ছেন। মেডিকেল বোর্ড প্রতিদিনই তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মেডিকেল বোর্ড জানায়, শ্বাসকষ্ট বৃদ্ধি, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় হাই–ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ ব্যবহারের পর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। প্রয়োজন হলে তাঁকে বিদেশেও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার দোয়া চাওয়া হয়েছে।