লন্ডনে বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী শেষ হচ্ছে ৩১ জানুয়ারি

লন্ডনে বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী শেষ হচ্ছে ৩১ জানুয়ারি

লন্ডন প্রতিনিধি, ২১ জানুয়ারি: প্রখ্যাত  চিত্রশিল্পী বাইস কাদিরের বহুল প্রতীক্ষিত ১৬তম একক চিত্রপ্রদর্শনী “Save the Children” লন্ডনে চলমান রয়েছে এবং এটি শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। গত ১১ ডিসেম্বর বিকেল ৬টায় লন্ডনের Brady Art & Community Centre Gallery–তে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গ্যালারিটির ঠিকানা 192-196 Hanbury Street, London E1 5HU। এটি লন্ডনে তাঁর ১১তম চিত্র প্রদর্শনী।

প্রায় দেড় দশক পর লন্ডনে বাইস কাদিরের একক চিত্রপ্রদর্শনী হওয়ায় এটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে তিনি লন্ডনের বিভিন্ন শহর ছাড়াও ভারত ও বাংলাদেশে একাধিক সফল একক প্রদর্শনী আয়োজন করে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে। গ্যালারির নিয়মিত সময়সূচি অনুযায়ী রবিবার গ্যালারি বন্ধ থাকবে। সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

দীর্ঘদিন ধরে চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাইস কাদির দেশ-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি Star Performer Award 2025Excellence Achievement Award 2025 লাভ করেছেন। পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আন্তর্জাতিক পর্যায়েও তাকে সম্মানিত করা হয়েছে।

মানবিক অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতার শিল্পরূপ তুলে ধরায় সুপরিচিত বাইস কাদিরের এই নতুন প্রদর্শনীতে শিশুদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে গভীর বার্তা ফুটে উঠেছে। “Save the Children” শীর্ষক এই প্রদর্শনী ইতোমধ্যে লন্ডনের শিল্পপ্রেমী ও সংস্কৃতিমহলে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে এবং বছরের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প–আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।